খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী
সোমবার, ৩ আগস্ট ২০২৬



খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান কারিকুলামের মধ্যে বিষয়টি পুরোপুরি অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করা সম্ভব।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’- এর আয়োজন নিয়ে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খেলাধুলাকে আমরা অনেক সময় শুধু বিনোদনের বিষয় হিসেবে দেখি। কিন্তু বাস্তবে এটি আমাদের প্যাসিভ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণদের মনোজগৎ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এই দৃষ্টিভঙ্গির একটি দৃশ্যমান প্রতিফলন হতে পারে। এ আয়োজনকে জাতীয় পর্যায়ের একটি বড় উৎসব হিসেবে গড়ে তুলতে হবে, যাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিযোগিতাটি সফল করতে হলে একেবারে তৃণমূল পর্যায় থেকে কার্যক্রম শুরু করতে হবে। উপজেলা পর্যায়ের সব স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে ধাপে ধাপে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে।

তিনি বলেন, স্কুল-কলেজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে পারলেই এ উদ্যোগের প্রকৃত সফলতা আসবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ দিতে হবে।

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করলে এর সুফল দীর্ঘমেয়াদি হবে। মাঠ পর্যায়ে এ ধরনের বড় আয়োজন বাস্তবায়নে ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের অন্যান্য প্রতিষ্ঠানও প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে পুরো আয়োজনকে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে এটি জাতীয় পর্যায়ের একটি অনুপ্রেরণামূলক কার্যক্রমে পরিণত হয়।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১১   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ