সোমবার, ৩ আগস্ট ২০২৬

সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
সোমবার, ৩ আগস্ট ২০২৬



সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, সদরপুর, ফরিদপুরের উদ্যোগে সোমবার (৩ আগস্ট ২০২৬) এ কার্যক্রমের শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করে বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে ৫০০টি লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পর্যায়ক্রমে সদরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। তিনি এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৩   ৫ বার পঠিত