জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
সোমবার, ৩ আগস্ট ২০২৬



জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সকল মানুষের অর্জন। কোনো আন্দোলন সংগ্রাম একদিনে হয় না, দীর্ঘ দিনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আসে।

আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লংঘন করা হয়েছে জিয়া পরিবার এবং বিএনপি’র নেতাকর্মীদের প্রতি। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মীকে গুম, খুন করা হয়েছে যাদের সন্ধান এখনও তাদের পরিবার পায়নি। স্বৈরাচাররা এখনো এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, বিভাজন এ দেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে, এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জুলাই আন্দোলনের শহিদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, জুলাই এককভাবে যাতে কারো পকেটবন্দি না হয়। তারাঁ প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৫   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ