আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মধুমতি নদীর বাওড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় দুই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার টিটা ভাসমান সেতু-সংলগ্ন মধুমতি নদীর বাওড়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ পুকুরপাড়ে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, এক শ্রেণির অসাধু জেলে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মধুমতি নদীর বাওড়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদী থেকে আনুমানিক এক হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, দেশীয় মাছের নিরাপদ প্রজনন, নদীর পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থেকে আইন মেনে মাছ আহরণের জন্য সকল জেলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:২৮:০১   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ