চর বিষ্ণুপুরের ছিরামদী বাজারে ভয়াবহ আগুন: পুড়লো ৪ দোকান, পাশে থাকার আশ্বাস বিএনপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » চর বিষ্ণুপুরের ছিরামদী বাজারে ভয়াবহ আগুন: পুড়লো ৪ দোকান, পাশে থাকার আশ্বাস বিএনপির
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



চর বিষ্ণুপুরের ছিরামদী বাজারে ভয়াবহ আগুন: পুড়লো ৪ দোকান, পাশে থাকার আশ্বাস বিএনপির

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ছিরামদী (শ্রীরামদিয়া) বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকানঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকান পুড়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান (বদু), চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মোস্তাফা কবির এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয় এবং দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ফরিদপুর জেলার সমাজসেবক আলমগীর কবির অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার ছোট ভাই মোস্তাফা কবিরকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফজলুর রহমান বাবুল, জব্বার বেপারী, কিবরিয়া প্রামাণিক, আব্দুর রাজ্জাক তাজুল, সাঈদ সজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন, যাতে তারা আবারও ব্যবসা শুরু করতে পারেন।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪৬   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ