ভারপ্রাপ্ত স্পিকারের সাথে রামরু’র চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারপ্রাপ্ত স্পিকারের সাথে রামরু’র চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



ভারপ্রাপ্ত স্পিকারের সাথে রামরু’র চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ তার কার্যালয় সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকী এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম।

তিনি বলেন, হাওড় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের জীবিকার সংকট কাটাতে প্রচুর পরিমাণ গবেষণা প্রয়োজন। আর এই গবেষণালব্ধ জ্ঞান আমাদের সমাজে কাজে লাগাতে হবে।

সাক্ষাতকালে তারা বৈশ্বিক পরিসরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে সংসদীয় ককাস গঠন নিয়ে আলোচনা করেন। কপ সম্মেলনের সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মত দেশগুলোর অবস্থান তুলে ধরার বিষয়ে তারা একমত হন।

এসময় জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরে মাইগ্রেশন এবং বাস্তুচ্যুত লোকদের নিয়ে তারা মত বিনিময় করেন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন এবং এর ফলে ধীরে ধীরে সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে বলে ভারপ্রাপ্ত স্পিকার অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, রামরু বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক, যা অভিবাসন, শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নিয়ে কাজ করে। এটি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো অভিবাসনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও নীতি নির্ধারণে সহায়তা প্রদান, অভিবাসী শ্রমিক, শরণার্থী, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে গবেষণা ও নীতি প্রণয়নে সহায়তা করা।

বাংলাদেশ সময়: ১৬:১০:২৮   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ