মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

কাল‌কি‌নি প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনি উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান মাদারীপুর জেলার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, বলিষ্ঠ নেতৃত্ব ও মানসম্মত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করায় তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়।

সম্প্রতি আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাদারীপুর জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব মো: কামাল হোসাইন আনুষ্ঠানিকভাবে তার হাতে জেলা শ্রেষ্ঠত্বের এই সম্মাননা পুরস্কার ও সনদ তুলে দেন।

জেলা শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করায় প্রধান শিক্ষক মো: আতাউর রহমান জেলা শিক্ষা অফিসার জনাব মো: কামাল হোসাইনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, সকল সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং কালকিনিবাসীর ভালোবাসা ও সহযোগিতার ফসল।”

তিনি আরও বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি আধুনিক ও সুশিক্ষিত সমাজ গঠনে যেন আরও বড় ভূমিকা রাখতে পারি—এজন্য আমি কালকিনি উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চা‌চ্ছি। একই সাথে কালকিনি উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

প্রধান শিক্ষক মো: আতাউর রহমানের এই অর্জনে আলীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং কালকিনি উপজেলার সচেতন মহল তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৮   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ