জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ
বুধবার, ৫ আগস্ট ২০২৬



জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

জামালপুর প্রতিনিধি: “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

​দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী পৌরসভার সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মিলন।

​সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪৭   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ