‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের জন্য বাংলা সংগীতপ্রেমীদের কাছে পরিচিত লোকসংগীত শিল্পী স্বাগত দে মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) রাতে ভারতের পশ্চিমবঙ্গের বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পশ্চিমবঙ্গের বারাসত নবপল্লীর বাসিন্দা স্বাগত দে ভাটিয়ালিসহ বিভিন্ন ঘরানার লোকসংগীত পরিবেশনে সমান দক্ষ ছিলেন। তবে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি তাঁকে দুই বাংলার শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়। তাঁর আরেকটি আলোচিত গান ‘সোনা বন্ধু রে’।

গানের পাশাপাশি অভিনয়ও করেছেন স্বাগত দে। ‘ভিঞ্চিদা’ চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন এই শিল্পী।

তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী জোজো মুখোপাধ্যায় লিখেছেন, তারাদের দেশে ভালো থেকো। আর সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় লিখেছেন, বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে হারালাম। অনেক ভালোবাসা।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৯   ৮৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ