ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করলেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের চেয়ারম্যান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করলেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের চেয়ারম্যান
রবিবার, ৯ আগস্ট ২০২৬



ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করলেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের চেয়ারম্যান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের চেয়ারম্যান প্রফেসর পিটার শোয়ার্জ। রবিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় ফরিদপুর ডায়াবেটিক সমিতি ও মেডিকেল কলেজ, হার্ড ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের ১৭ তলার হলরুমে চিকিৎসকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান মীর নাসির হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেক্রেটারি জেনারেল মো. সাইয়েফ উদ্দিন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির এডহক কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিয়া, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোসলেম উদ্দিন, মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়া, ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনিবাহী কমিটির সদস্য চিত্ত রঞ্জন ঘোষ, মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ডাক্তারগণ।

সভায় ডায়াবেটিস প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ কাজে লাগিয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্য কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৪৫   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ