ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, মেয়েরা এগিয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, মেয়েরা এগিয়ে
সোমবার, ১০ আগস্ট ২০২৬



ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, মেয়েরা এগিয়ে

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫৭ দশমিক ৩৯ ভাগ। মোট পাশ করা ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ২৮ হাজার ৩৭২ এবং ছাত্রির সংখ্যা ৩১ হাজার ৯০২ জন। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রে এবার মেয়েরা এগিয়ে রয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ৬২১ এবং ছাত্রির সংখ্যা ৩ হাজার ৭৯ জন।। এ হিসাবে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রে এবার মেয়েরা এগিয়ে রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।

প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এক হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫৬   ৭২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ