মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬



নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রুবেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত ৮:৩৫ ঘটিকার সময় সদর মডেল থানাধীন ২নং রেলগেটের পশ্চিম পাশে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫১ পুড়িয়া (আনুমানিক ৮ গ্রাম) হেরোইন এবং ২৫টি রোল করা (আনুমানিক ১০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রুবেল নারায়ণগঞ্জ সদর থানার রেললাইন বস্তি এলাকার মোঃ ফকির চানের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে পূর্বেও ৫টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৬   ৪ বার পঠিত