মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬



---

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গত ১০ আগস্ট ২০২৬ তারিখ দিবাগত রাত ২:১৫ ঘটিকার সময় বন্দর থানাধীন কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মোঃ নয়ন শেখের বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সমিত আহম্মেদ সৈকত বন্দর থানার চিড়াই পাড়া (মজমপুর) এলাকার মোঃ জুলহাসের ছেলে। পুলিশ জানায়, আসামি সৈকতের পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৮   ১১ বার পঠিত