রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



বড় মাধবপুরে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
আজ শনিবার তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত ১৩ আগস্ট কোতয়ালী থানায় ৩৯৫/৩৯৭ পেনাল কোডের ধারায় মামলা নম্বর-৩২ দায়ের করা হয়।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিস্তারিত বিষয়ে আলোচনা করেন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।
পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ন্যায়বিচারের আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ কোতয়ালী থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:৪৭   ১৮ বার পঠিত