মধুখালীতে মরিচ বাজারের সেড ঘরে মাংস বাজারের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে মরিচ বাজারের সেড ঘরে মাংস বাজারের উদ্বোধন
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



মধুখালীতে মরিচ বাজারের সেড ঘরে মাংস বাজারের উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মরিচ বাজারের সেড ঘরে নতুন মাংস বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাসুদুর রহমান ফিতা কেটে এ মাংস বাজারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন মুন্সি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শিপন সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাসার বাদশা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনকালে অতিথিরা আশা প্রকাশ করেন যে, নতুন এই মাংস বাজার চালুর ফলে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারবেন এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:২৮   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ