মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মনসুর নগরে ক্রয়কৃত জমি দখলে বাধা ও হত্যার হুমকি, থানায় অভিযোগ।

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনসুর নগরে ক্রয়কৃত জমি দখলে বাধা ও হত্যার হুমকি, থানায় অভিযোগ।
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



মনসুর নগরে ক্রয়কৃত জমি দখলে বাধা ও হত্যার হুমকি, থানায় অভিযোগ।

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সরিষাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নে ক্রয়কৃত জমি ভোগদখল করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিরাজগঞ্জের কাজিপুর থানায় ৬ জন ভুক্তভোগী যৌথভাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার পূর্ব মাজনাবাড়ী গ্রামের আলী আকবর (৬৬) এবং তাঁর সঙ্গীয় পাঁচজন- ইসমাইল হোসেন, মোস্তফা মিয়া, মনোহর হোসেন, সালেহা খাতুন ও আল আমিন মিয়া—মাজনাবাড়ী মৌজার ৪ একর ৬৬ শতক ফসলি জমি বিগত ০১/০৯/২০২৫ তারিখে মজিবর রহমান দুদু সহ ২২ জনের কাছ থেকে নিয়মানুযায়ী ক্রয় করেন।

ভুক্তভোগীদের দাবি, জমি কেনার পর থেকেই স্থানীয় আতিকুর রহমান ভাজন, মনছের আলী, আব্দুল, সুরুজ মিয়া ও শামছুল ইসলাম সহ তাঁদের সঙ্গীরা জোরপূর্বক জমিটি দখলে রেখেছেন। স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও বিবাদীরা জমি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানান।

ঘটনার বিবরণী অনুযায়ী, গত ২৮ জুন সকালে ভুক্তভোগীরা ক্রয়কৃত জমি ফেরত চাইতে বিবাদীদের বসতবাড়ীতে যান। তখন বিবাদীরা চরম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং জমিতে নামলে খুন-জখমের হুমকি দেন। মিজানুর রহমান, আবুল হোসেন ও আজাহার আলীসহ একাধিক স্থানীয় ব্যক্তি এই ঘটনার প্রত্যক্ষদর্শী বলে জানা গেছে।

ভুক্তভোগীরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে জীবন ও জীবনের নিরাপত্তার শঙ্কায় পুলিশের দ্বারেস্থ হন। মূল অভিযোগকারী আলী আকবরসহ অন্যান্য ভুক্তভোগীরা ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানান।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:০২:৫৯   ৭ বার পঠিত