![]()
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১০টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁ থানাধীন তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজিব পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মোঃ শহিদুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এতে তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (”খ” সার্কেল) জনাব দীপংকর ঘোষ।
পরবর্তীতে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তালতলা বাজার এলাকা থেকে সজিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্লেড সজিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৩ ৬ বার পঠিত