নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬



নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক

সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির পরিবর্তন করতে হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে আহলা দরবার শরিফের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মহানবী (সা.)-এর আগমন সারা বিশ্বের জন্য সুসংবাদ। তার আগমনের মাধ্যমেই ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হলেও রাসুল (সা.)-এর প্রদর্শিত পথেই পৃথিবীর কল্যাণ ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।’

​বক্তব্যে দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সমস্যা প্রসঙ্গে আবদুস সালাম উল্লেখ করেন, দীর্ঘদিনের জমে থাকা এসব সংকট নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে।
আগের সরকারের আমলের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সমস্যা তৈরি হয়েছে, যা রাতারাতি সমাধান সম্ভব নয়।

​পুরান ঢাকার নাগরিক সমস্যার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জলাবদ্ধতার জন্য নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজব্যবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সাময়িক কোনো পদক্ষেপ নয়, বরং পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের সমন্বিত পরিকল্পনা দরকার। অতীতের অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণেই আজ পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতাকে মানিয়ে নিয়েই নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি।

​ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক নাগরিকদের প্রতি নিজের বাসা-বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

​এ ছাড়া পুরান ঢাকাকে সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কার করা এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতিগুলো ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি।

নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০১   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ