জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
শনিবার, ২৯ আগস্ট ২০২৬



৪ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু রাজশাহীতে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত মাসুদুল হাসান রানা (৪৮) বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিয়েছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট দুপুরে বলারদিয়ার গ্রামের বাসিন্দা রানা কৌশলে প্রতিবেশী দুই মাদ্রাসাছাত্রকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অন্য একটি কক্ষে মোবাইলে গেম খেলতে দিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে গোসলখানায় নিয়ে বলাৎকার করেন। ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। অন্যদিকে, তৃতীয় শ্রেণির ছাত্রটিকেও বলাৎকারের চেষ্টা করা হলে সে সুকৌশলে পালিয়ে বেঁচে যায়। পরদিন ভুক্তভোগী শিশুটি শারীরিক ব্যথার কথা স্বজনদের কাছে জানালে পুরো ঘটনাটি প্রকাশ পায়।

​এ ঘটনায় আজ শুক্রবার(২৮ আগষ্ট) সকালে বলারদিয়ার গ্রামে স্থানীয় পাঁচ-ছয় শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে অভিযুক্ত রানা ও তার পরিবারের কেউ উপস্থিত না থাকায় কোনো সুরাহা ছাড়াই বৈঠকটি পণ্ড হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত কঠোর আইনি শাস্তির দাবি জানিয়েছেন।

​ভুক্তভোগী পরিবারের সদস্যরা আক্ষেপ করে জানান, অভিযুক্ত রানা শিশুদের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বন্ধু হয়ে এমন নৃশংস কাজ করবেন তা তারা কল্পনাও করতে পারেননি। সালিশে সুবিচার না পাওয়ায় এখন তারা সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০:১৪:৫০   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ