খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
শনিবার, ২৯ আগস্ট ২০২৬



খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী

খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘জনগণের খাদ্য নিরাপত্তা দেওয়া এবং নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ।’

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বিমান মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আমি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব গ্রহণ করে মূল কাজ হলো জনগণের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করা।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি।
আপনারা পাশে আছেন বলেই আপনাদের কাজ করে যেতে পারছি। আমৃত্যু যেন আমি জনগণের জন্য কাজ করে যেতে পারি।’

এর আগে বিনা মূল্যে চিকিৎসাসেবা নিয়ে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গণে কয়েক হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২০   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ