সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ
শনিবার, ২৯ আগস্ট ২০২৬



সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ফুফু ও দাদির সঙ্গে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে সিফাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইউসুপদিয়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত ঢাকার মোহাম্মদপুর থানার শংকর এলাকার ইমরানের ছেলে। গত ২৩ আগস্ট ফুফু ও দাদির সঙ্গে সালথার ইউসুবদিয়া উত্তরপাড়ায় ফুফার বাড়িতে বেড়াতে এসেছিল সে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় সিফাত। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন ইউসুবদিয়া উত্তরপাড়ার নুরুল ইসলাম ফুরান মাতুব্বরের বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৮   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান
বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বন্দরে ছাত্র-অভিভাবক লাঞ্ছনার জেরে অধ্যক্ষের কক্ষ ও মাদরাসা ভাঙচুর
তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ