আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
রবিবার, ৩০ আগস্ট ২০২৬



আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত

সদরপুর (‎ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), তার বন্ধু নয়ন (২৩) ও সজীব শেখ (২৪)।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর নগরকান্দা থেকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যান। এরপর ঘোরাঘুরি শেষে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় তারা ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক চয়ন নিহত হন। এ সময় অপর দুইজন গুরুতর আহত হন।
‎পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে রাতেই তাদের ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে একজন ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
‎ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০:৩৩:৪০   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ