সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬



সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে যাত্রী সেজে অটো চুরির ঘটনায় অবশেষে ৪ চোরকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
গত ২৪ আগস্ট সকাল ১১টার দিকে সদরপুরের খান ফার্মেসির সামনে থেকে রেজাউল করিমের একটি অটো চুরি হয়। পরে চোরদের শনাক্ত ও আটকের জন্য তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ ঘটনায় সত্য নিউজ ২৪ ডটকম অনলাইন পেজে একটি ভিডিও প্রকাশের পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম-ব্রাহ্মণকান্দা এলাকা থেকে চোরচক্রের চার সদস্যকে আটক করে।
রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে তাদের সদরপুর থানায় নিয়ে আসা হয় বলে জানা গেছে।
পুলিশের এ অভিযানে অটো চুরির সঙ্গে জড়িতদের আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:১৫   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ