থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল এলাকায় পিকআপ ভ্যান উড়ালসড়ক থেকে নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানবাহিনীর সদস্যরা থার্ড টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তাঁদের বহনকারী একটি পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার উড়ালসড়ক (ফ্লাইওভার) থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন এবং আহত হন আরও চারজন।

নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ। এছাড়া সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহত ও নিহতদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত চার সদস্যকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৪১:৩৪   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৪৮তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আল কোরআন ও আল হাদিস
শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ