সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল গণজমায়েত ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বিশিষ্ট বিএনপি নেতা মো: শহিদুল ইসলাম খান বাবুল।

গণজমায়েত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, “বিএনপিকে বারবার ধ্বংস করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু সকল প্রতিকূলতা পেরিয়ে ধ্বংসস্তূপের মধ্য থেকে বিএনপি আজ কোটি কোটি মানুষের আস্থার দলে পরিণত হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা কখনও মাঠ ছেড়ে পালাইনি, জনগণের অর্থ লুট করিনি। বাংলাদেশে থেকেই এ দেশের মানুষের অধিকার ও ভাগ্য পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে।”

গণজমায়েত শেষে মো: শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেপারী বাড়ির মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মো: তরিকুল ইসলাম কবির মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী মতাদর্শ গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত দলটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনীতির প্রধানতম শক্তি হিসেবে ভূমিকা রেখে আসছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:০৮   ৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ