ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে এসটিপি (রোপা) পদ্ধতিতে ২০২৬-২০২৭ আখ রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী চিনিকলের মিলস গেট ‘এ’ ও ‘বি’ সহ সাতটি সাবজোনের ৪০টি কেন্দ্রে একযোগে এ আখ রোপণ কার্যক্রম শুরু হয়।

মিলস গেট ‘বি’ সাবজোনের ৯ নম্বর ইউনিটের আখচাষী মো. মুক্তার হোসেনের জমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মো. বেলায়েত হোসেন, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু, সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন এবং ব্যবস্থাপক (সম্প্রসারণ) মো. হেদায়েতউল্লাহ।

এছাড়াও মিলস গেট ‘এ’ সাবজোন প্রধান মো. শাহাদৎ হোসেন, ‘বি’ সাবজোন প্রধান শরিফুল ইসলামসহ শ্রমজীবী ইউনিয়ন ও আখচাষী কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় আখচাষী এবং ইক্ষু উন্নয়ন সহকারী ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে এসটিপি পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রম বিষয়ে আখচাষীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, ফরিদপুর চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে— চলতি ২০২৬-২০২৭ মৌসুমে মোট ৪ হাজার ৭ শত একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার সকল সাবজোনে সাবজোন প্রধানদের মাধ্যমে একযোগে এই রোপা পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:১৪   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ