সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার আরামনগর বাজার ছাগলহাটি এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।

​আলোচনা সভা শেষে এমপি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার ছাগলহাটি থেকে শুরু হয়ে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে পরবর্তীতে সাতপোয়া ও পোগলদিঘা ইউনিয়ন এবং পৌরসভার ধানাটা-সাতপোয়া সড়কসহ পৃথক তিনটি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী বালিকা দাখিল মাদরাসা থেকে বিন্ন্যাফৈর পূর্ব নতুন বাজারের খেয়া ঘাট পর্যন্ত সড়কে সহস্রাধিক বৃক্ষ রোপণ করেন। এছাড়া পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় ঈদগাহ থেকে চকপাড়া ও শিমুলতাইর হয়ে বয়ড়া ব্রীজ পর্যন্ত সড়কে আরও ৫০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এমপি ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্দেশনায় উপজেলা বিএনপি মোট ১০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

​কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক প্রভাষক খাইরুল আলম শ্যামল, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুশু, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকিরসহ যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল এবং পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫৩   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক
সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ
দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ