ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভায় অংশ নিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

আজ মানিকগঞ্জ স্বাধীনতা চত্বর সংলগ্ন লেকে মাছের পোনা উন্মুক্ত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন খাদ্যমন্ত্রী। পরে তিনি জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই দলের নেতা-কর্মীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে বিএনপির প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় করতে হবে।

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দলের মধ্যে কোনো দলাদলি করা যাবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করে তাকে নির্বাচিত করে আনতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভেদ সৃষ্টি করা যাবে না। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

খাদ্যমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের প্রতি তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁদের জন্য দোয়া করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্ত্রী আরো বলেন, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় মানিকগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এজন্য দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

আলোচনাসভায় জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪১   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : মৎস্য প্রতিমন্ত্রী
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
জনগণকে সঙ্গে নিয়ে দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে : ভূমিমন্ত্রী
বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা করা হচ্ছে : বিমানমন্ত্রী
জামালপুরে মাদক কারবারি মিতু আটক,অবশেষে স্বস্তিতে এলাকাবাসী
সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শনে ফরিদপুরের জেলা প্রশাসক
সরিষাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ