‘সিক্রেট ওয়ার্স’-এ নোয়া জুপ: এক্স-মেন নাকি ফ্র্যাঙ্কলিন রিচার্ডস?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সিক্রেট ওয়ার্স’-এ নোয়া জুপ: এক্স-মেন নাকি ফ্র্যাঙ্কলিন রিচার্ডস?
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



‘সিক্রেট ওয়ার্স’-এ নোয়া জুপ: এক্স-মেন নাকি ফ্র্যাঙ্কলিন রিচার্ডস?

প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির খুব বেশি দিন বাকি নেই। কিন্তু মার্ভেল ভক্তদের চোখ এখন আরো এক ধাপ এগিয়ে, ২০২৭ সালের সিক্যুয়েল ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এর দিকে।
গল্প কিংবা কাস্টিং—মার্ভেল স্টুডিওস বরাবরই তাদের বড় বড় প্রজেক্টের সব তথ্য কঠিন গোপনীয়তায় মুড়ে রাখে। তবে সেই গোপনীয়তার দেয়াল ভেঙে অবশেষে সামনে এলো এক নতুন খবর।

বিনোদন সাময়িকী ‘ডেডলাইন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সিক্রেট ওয়ার্স’-এর গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ২১ বছর বয়সী জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা নোয়া জুপ। ‘এ কোয়াইট প্লেস’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিত পাওয়া নোয়া জুপ সম্প্রতি কাজ করেছেন অস্কারজয়ী ‘হ্যামনেট’ সিনেমায়।
তবে মার্ভেল ফ্র্যাঞ্চাইজিতে আনুষ্ঠানিকভাবে নতুন হলেও মার্ভেল তারকাদের সঙ্গে তার ওঠাবসা বেশ পুরোনো। এর আগে হিউ জ্যাকম্যান (উলভারিন), টম হিডলস্টন (লোকি), নাটালি পোর্টম্যান (জেন ফস্টার) ও জন ক্রাসিনস্কির (রিড রিচার্ডস) মতো তারকাদের সঙ্গে বিভিন্ন চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।

নোয়া জুপ সিনেমায় ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, মার্ভেল সে বিষয়ে এখনও মুখ খোলেনি। তবে অভিনেতার নাম সামনে আসতেই মার্ভেলপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গেছে নানা সমীকরণ।
ভক্তদের বড় একটি অংশের ধারণা, ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’-এর রিড রিচার্ডস ও স্যু স্টর্ম দম্পতির ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস চরিত্রটির বড় বয়সের রূপেই পর্দায় হাজির হবেন জুপ। আবার ধারণা করা হচ্ছে, নাইটক্রলার বা আইসম্যানের মতো কোনো জনপ্রিয় মিউট্যান্ট চরিত্রে দারুণ মানিয়ে যাবেন তিনি। কেউ কেউ আবার অন্য কোনো টাইমলাইনের টনি স্টার্ক কিংবা আয়রন ল্যাডের চরিত্রেও তার সম্ভাবনা দেখছেন।

মার্ভেলের এই বিশাল ক্যানভাসে নোয়া জুপ কোন চমক নিয়ে হাজির হন, তা দেখতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে। আগামী ২০২৭ সালের ১৭ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৩৯   ২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ