তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের মাঝে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর, ২৬) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা হলরুমে এই অবহিতকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজনের প্রথম দিনে স্থানীয় শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কার্যালয় থেকে প্রদত্ত বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সাধারণ মানুষের মাঝে সরকারি দপ্তরগুলোর কাজের পরিধি এবং সেবা পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রায়শই স্বচ্ছ ধারণার অভাব থাকে। আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই শৈশব ও কৈশোর থেকেই তরুণ প্রজন্মকে সরকারি সেবা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক জবাবদিহিতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেরা সচেতন হবে না, বরং তাদের পরিবার ও সমাজকেও সরকারি সেবা পাওয়ার সঠিক উপায় সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে পারবে।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এটি কোনো একক দিনের অনুষ্ঠান নয়। শিক্ষার্থীদের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সুপরিচিত করতে এবং সেবামুখী মনোভাব গড়ে তুলতে ধারাবাহিকভাবে সদর উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে এই কর্মসূচি পরিচালনা করা হবে।

উদ্বোধনী দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪২   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ