চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে শত বছরের পুরোনো সরকারি খাল দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় খাল ভরাটে ব্যবহৃত বালু, পাইলিং বাঁশ ও সিমেন্টের রিং পাইপসহ মালামাল স্পট নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের খালে অভিযান পরিচালনা করেন ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ।

প্রশাসন সূত্রে জানা যায়, খাল দখলের অভিযোগে সায়েদ মোল্লাকে বালু সরিয়ে খালটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য চার দিনের সময় দেওয়া হয়েছিল। তবে তিনি সময়ের মধ্যে মালামাল সরাননি; বরং আরও বালু ফেলে খালটি দখলের চেষ্টা করেন।

অভিযানের খবর পেয়ে সায়েদ মোল্লা বাড়ি থেকে চলে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে খাল ভরাটে ব্যবহৃত মালামাল স্পট নিলামে তোলা হলে সর্বোচ্চ ১০ হাজার টাকা দর দিয়ে তা কিনে নেন দিপু খান। তিনি পাঁচ দিনের মধ্যে মালামাল সরিয়ে খালটি অবমুক্ত করার কথা জানান।

ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় নিয়ম অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে খাল ভরাটে ব্যবহৃত মালামাল নিলামে বিক্রি করা হয়েছে।

খালটি দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫২   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ