বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক : ফিলিপস পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সদস্য সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বিকেল ৩:৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মারাত্মক কিডনি জটিলতাসহ নানা শারীরিক রোগে ভুগছিলেন।

সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা সর্বশেষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী এবং চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান।

তার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রাতে রাজধানীর বাসাবোর কদমতলায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই মরহুমের স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৪৩   ১২ বার পঠিত