ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৫২- ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর হয় ১৪ সেপ্টেম্বর।

১৭৮৩- গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃত হয়।

১৮১৪- আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।

১৮৫৯- মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

১৮৬৬- জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯১৮- চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

১৯১৮- ঐতিহাসিক দামেস্ক শহর দখল করে ব্রিটিশ সেনারা।

১৯৪৩- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পণ করে ইতালি।

১৯৭১- কাতার ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।

১৯৭৬- ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।

আজকের এই দিনে যাদের জন্ম:

১৮৫৬- মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।

১৮৯৮- রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।

১৯২৬- বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম অভিনেতা উত্তম কুমার।

১৯৭১- ভারতীয় লেখক কিরণ দেশাই।

আজকের এই দিনে যাদের মৃত্যু:

১৮৮৩- রুশ লেখক ইভান তুর্গেনেভ।

১৯৬২- মার্কিন কবি ই ই কামিংস।

১৯৬৩- আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস।

১৯৬৯- ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিন।

২০০৭- ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্র।

২০০৮- বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী মোহাম্মদ মনিরুজ্জামান।

২০১৮- বাংলাদের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা রমা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৭   ২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ