গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী

নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, নীতিমালা করে হয়তো আইনের মধ্যে আনতে পারব।
তবে নৈতিকভাবে মাথায় রাখতে হবে-একটি হাফ-ট্রুথ (আংশিক সত্য) সংবাদের জন্য যাতে কারো ক্ষতি না হয়। আবার কারো বেশী প্রশংসাও যাতে না হয়। গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে মিডিয়া একদম ফ্রি। আপনারা (সাংবাদিকরা) আপনাদের মতো করে কাজ করবেন। আমি মনে করি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ, আমাদের কাজগুলো ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেগুলো আপনারা দেখবেন। একই সময়ে আবার এটাও মাথায় রাখতে হবে আপনাদের কলমের লিখনিতে যাতে কারো জীবন, ক্যারিয়ার, মান-সম্মান নষ্ট না হয়, এটা নৈতিক দায়িত্ব।

আন্দালিভ রহমান পার্থ বলেন, আমি সংবাদ মাধ্যমের ওপর কখনো হস্তক্ষেপ করি নাই। আমি বিশ্বাস করি ২০টি টিভি চ্যানেল ও হাজার হাজার পত্রিকা আপনার পক্ষে থাকলেও আল্লাহ যদি না চায় আপনি থাকতে পারবেন না। এর সবচেয়ে বড় উদাহরণ এই ফ্যাসিস্ট রেজিম। গত দুই বছর আগে আমরা দেখেছি যে, সব আপনার পক্ষ থাকলেও যখন সময় থাকবে না তখন কেউ আপনার পক্ষে থাকবে না। আল্লাহ যখন চাইবে না তখন মানুষের মনের মধ্যেই আপনার প্রতি ঘৃণা দিয়ে দিবে।
আমার কখনো আগ্রহ ছিল না যে, আমার পক্ষে ১০ জন সাংবাদিক লিখবে বা না লিখলে আমি ফোন করে তাদের চাকরি নষ্ট করব। আমরা এই চর্চা থেকে বের হতে চাই।

সাইবার বুলিং নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাইবার বুলিং একটা বড় ইস্যু, সাইবারে এ ধরনের নিউজের জন্য সংবাদের সৃজনশীলতা অনেক কমে গেছে। মানুষ দেখলেই বলে এটা ফেইক নিউজ (ভুয়া সংবাদ)। একটি সঠিক নিউজ দেখলেও মানুষ এখন সন্দেহ প্রকাশ করেন।

পার্থ বলেন, আজকে পরিস্থিতি আলাদা, জেনারেশন আলাদা এবং মিডিয়াসহ সব কিছুই আলাদা। আপনারা যখন কলম নিবেন, লিখবেন আমাদের সমালোচনা করবেন। আমাদের কাজগুলো কোথায় কোথায় ঠিকমতো হচ্ছে সেই জিনিসগুলো দেখবেন। আমরা যেই বরাদ্দগুলো দিচ্ছি, যেই কাজগুলো করার চেষ্টা করছি এগুলো কি সততার সঙ্গে হচ্ছে কি না সেগুলোর ব্যাপারে আমাকে জানাবেন। আমাদের নিয়ে সংবাদ করবেন আমাদের সাহায্য করার জন্য, যাতে করে আমরা সঠিকভাবে কাজটা করতে পারি। খেয়াল রাখতে হবে ওই সংবাদের মধ্যে যাতে দূষিত কিছু না থাকে। আপনি আমাকে পছন্দ করেন না বা রাগ ও ক্ষোভ থেকে যাতে সংবাদ না হয়।

ভোলা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামীর জেলার পলিটিক্যাল সেক্রেটারি জিয়া উল মোরশেদ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, প্রবীণ সাংবাদিক এম এ তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১০:০৪   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ