একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী

শহীদদের আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দল জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায়, যা জাতীয়তাবাদী দলের ত্যাগকে তুচ্ছ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছাত্রদলের ডিজিটাল প্লাটফর্ম, ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় রিজভী বলেন, ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ প্রায় সাড়ে চার শো নেতা-কর্মী জুলাই গণ-অভ্যুত্থানে আত্মাহুতি দিলেও একটি দল এ আন্দোলনে একক কৃতিত্ব নিতে চায়, যা শহীদদের সাথে বেইমানি করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্রদলের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী প্রজন্ম সংগঠনটির সংগ্রাম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। ছাত্রদলের সংগ্রাম, ইতিহাস ও ত্যাগ যেন দেশ তথা বিশ্বের বাঙালি সমাজ জানতে পারে।

অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্ম তথা ওয়েবসাইট উদ্বোধন ছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে ১৪২ জন শহীদের তালিকা ও দীর্ঘ ১৭ বছর নির্যাতিত গুম খুনসহ হত্যার শিকার নেতা-কর্মীদের তালিকাসহ চারটি বুকলেটের উদ্বোধন করা হয়। বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি সম্বলিত একটি বুকলেট ও আরেকটি বুকলেট দল-দীপশিখায় উঠে আসে জুলাই গণ-অভ্যুত্থানের আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্যের আন্দোলনের বিস্তারিত উপাখ্যান।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের নানা নির্যাতনের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৫২   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন
আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ
একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ