আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজার এলাকায় আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে দীর্ঘ ১১ বছর ধরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। অগ্রণী ব্যাংক সরিষাবাড়ী শাখার বিপরীতে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় বিটিআরসি অনুমোদিত ‘হীরা ইলেকট্রনিক্স অ্যান্ড নেটওয়ার্কিং’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে এ ইন্টারনেট ও ডিস ক্যাবল ব্যবসার বড় ধরনের কন্ট্রোলরুম ও সার্ভার রুম পরিচালিত হচ্ছে।

​অভিযোগে জানা যায়, উক্ত ভবনের দ্বিতীয় তলায় গ্রাহক কৌশিক দে সরকারের নামে থাকা একটি আবাসিক বিদ্যুৎ সংযোগ (গ্রাহক নং-৭৩৬১৪২০৪, মিটার নং-৩৭০৪৬০, হিসাব নং-৮৯২১, ট্যারিফ-এ) দিয়ে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সার্ভার রুম চালানো হচ্ছে। তিন কক্ষবিশিষ্ট এই কন্ট্রোলরুমে একাধিক এয়ার কন্ডিশনার (এসি), আইপিএস, কম্পিউটার, টিভি, সিলিং ও স্ট্যান্ড ফ্যান এবং বহুতল ভবনটির ছাদে অবস্থিত বিশাল আকৃতির নেট টাওয়ারের ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সরিষাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে প্রকৃত খরচের তুলনায় অনেক কম বিল প্রস্তুত করে নেওয়া হতো। এর ফলে দীর্ঘ ১১ বছরে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পিডিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সরজমিনে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক কৌশিক দে সরকারের পক্ষে তার ছোট ভাই সৌভিক দে সরকার বলেন, “মিটারটি আবাসিক এবং এটি বাসা থেকে স্থানান্তর করে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে—বিষয়টি পিডিবি সংশ্লিষ্ট অনেকেই জানেন। এছাড়াও তাদের কাছে আমাদের কয়েক বছরের ওয়াইফাই ইন্টারনেট বিল বকেয়া রয়েছে বলে জানান তিনি।

​অভিযোগ প্রসঙ্গে উপজেলা পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াদুদ আলী জানান, বিষয়টি অবগত হওয়ার পর উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:২৮:১১   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ