নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রথম পাতা » খেলাধুলা » নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে নবম শ্রেণিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণির দল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের দি ক্যাপটেইনস্ এরিনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দলের খেলোয়াড়রা।

ফাইনালে নবম ও দশম শ্রেণির দল মুখোমুখি হলে ম্যাচ ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে দুই দলের খেলোয়াড়দের দারুণ লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত দশম শ্রেণির খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে।

দশম শ্রেণির হয়ে জোড়া গোল করেন সাফওয়ান খান সাইফী। দলের হয়ে আরও একটি গোল করেন মাসফিকুর রহমান। তাদের নৈপুণ্যে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাফওয়ান খান সাইফী ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং মাসফিকুর রহমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

পুরো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শিক্ষক গোলাম মোস্তফা শাহিন, মহিউদ্দিন ও কবির।

খেলা শেষে বিজয়ী দশম শ্রেণির হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ নবম শ্রেণির হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও নারায়ণগঞ্জের গর্ব সম্রাট হোসেন এমিলি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট হোসেন এমিলি শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, খেলাধুলা মানুষের জীবনকে উজ্জীবিত রাখে। সুস্থ থাকার পাশাপাশি সামাজিক অবক্ষয় থেকে মুক্ত থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভালো খেলোয়াড় তৈরির উদ্যোগে তার সহযোগিতা সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. আরিফ মিহির, কমিশনার, বাংলাদেশ স্কাউট, নারায়ণগঞ্জ জেলা রোভার; মাহবুবুর রহমান চঞ্চল, সম্পাদক ও প্রকাশক, নিউজ রাতদিন ২৪.কম; অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান, মাহতাব উদ্দিন ও হালিমা রহমান; শিক্ষক প্রতিনিধি শাহিদা বেগম ও লুৎফর রহমান এবং সিনিয়র শিক্ষক আকলিমা মাহামুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শুধু কথায় শিশুদের ভবিষ্যৎ গড়ার কথা বললেই হবে না, সেভাবেই তাদের গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়।

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৩   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ