নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করে নেন পুলিশ সদস্যরা।

মো. হাবিবুর রহমান ২৪তম বিসিএসের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি মাদারীপুর ও মাগুরা জেলার পুলিশ সুপার, বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার এবং ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি যশোর জেলায়।

গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। ২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন। প্রায় নয় মাস দায়িত্ব পালনের পর তাকে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪৫   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ