মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মধুখালী বাজারে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মধুখালী বাজারের বিভিন্ন খাবার হোটেল ও মিষ্টির দোকানগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করার খবরে এ অভিযান চালানো হয়। অভিযানকালে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক:

মহিদ হোসেনের মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা, দীপক কুমারের মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা এবং ‘মধুখালী কনফেকশনারী’-র মালিক পরান সাহাকে খোলা অবস্থায় নোংরা পরিবেশে মিষ্টি রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম তানজির নাঈম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফয়েজ মোহাম্মদ ফিরোজ, মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান, মধুখালী পৌরসভার হিসাবরক্ষক মো. রাজিব হোসেন, কনজারভেন্সি মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৮   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন
রংপুরে ৪ খুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ