বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬



বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে, এর মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে- এমনটা প্রত্যাশা করা ঠিক নয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারা দেশে নদী-নালা, খাল ও জলাশয় পরিষ্কারের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বর্তমান সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর জনগণের রায়ে গঠিত সরকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় জামায়াত লংমার্চ করার কথা বলছে, এটা ঠিক না। বিরোধী দলের উচিত কেবল সমালোচনা না করে সরকারের ভুল ধরিয়ে দিয়ে সহযোগিতা করা। আর আমরাও সেই প্রত্যাশাই করি।

এ সময় সারা দেশে খাল পুনঃখনন প্রকল্পের বিষয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, অতীতে অনেক নেতা নিজেদের দূরদর্শী মনে করলেও ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে মানুষকে সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই এই সুবিশাল কাজ হাতে নেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ একটি চলমান প্রক্রিয়া, ছয় মাসে এটি শেষ হওয়ার সুযোগ নেই। তবে খাল পুনঃখননের সুফল মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে। সেই সঙ্গে এর কারণে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৭   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ