
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ০৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া, ঝর্ণা মহলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— তারাবো এলাকার নবী হোসেনের দুই ছেলে নাজমুল হোসেন (৩০) ও মোঃ নিহাল (২১), আব্দুর রহিমের ছেলে মোঃ সাজ্জাদ (২০) এবং শহিদুল ইসলামের ছেলে সফিকুল (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনসহ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৬ ৪ বার পঠিত