মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী (১৪৩৩ বঙ্গাব্দ) উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পশ্চিম গাড়াখোলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে টিএন্ডটি মোড়, মধুখালী বাজার ও গাড়াখোলা এলাকাসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি পুনরায় বৈশাখী মেলা মাঠে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলু, মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকী, সহ-সভাপতি আতিকার হোসেন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, মধুখালী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শ্রীনাথ পাল এবং নেতা স্বপন রায়, সুশান্ত রায় ও বিষ্ণু রায়সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, জন্মাষ্টমীর এ উদযাপন উপলক্ষে শনিবার পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠে গীতা পাঠসহ দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৬   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ