শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



আজকের রাশিফল

আজ ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। কেমন যাবে আপনার আজকের দিনটি? গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী মেষ থেকে মীন—এই ১২ রাশির জাতক-জাতিকার ভাগ্যে আজ কী রয়েছে, তা এক নজরে দেখে নিন:

মেষ রাশি

আজ উচ্চ রক্তচাপ ও রক্তপাত সংক্রান্ত শারীরিক কষ্ট ভোগ করতে হতে পারে। জমানো টাকা খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা থাকলেও কর্মস্থানে অধস্তন কর্মীর সঙ্গে বচসায় জড়াতে পারেন। অনিশ্চিত কোনো বিনিয়োগে লোকসানের আশঙ্কা রয়েছে। এ ছাড়া দাম্পত্যে অশান্তি চরমে উঠতে পারে।
বৃষ রাশি

পারিবারিক নানা কারণে আজ চিন্তা বৃদ্ধি পেতে পারে। ঋণসংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কর্মপ্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হতে পারে। সন্তানের কারণে আজ অর্থ ব্যয় হতে পারে। পাশাপাশি, গুপ্ত শত্রুর থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকুন।
মিথুন রাশি

আজ অর্থ সঞ্চয়ের ভালো সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের সম্পর্কে কিছুটা জটিলতা বৃদ্ধি পেতে পারে। যানবাহন চলাচলের ক্ষেত্রে বিপদের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলুন। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে। এ ছাড়া মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি

আজ আয় মন্দ হবে না। কোনো সৎ গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন। তবে নিকট বন্ধুর থেকে ক্ষতির সম্ভাবনা ও জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে মতভেদ বাড়তে পারে। তবে কমিশনভিত্তিক কাজে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি

স্পর্শকাতর কোনো বিষয়ে আজ মন্তব্য না করাই শ্রেয়। কাছের বন্ধুর কাছ থেকে কোনো উপকারে আসতে পারে। ব্যবসা লাভজনক থাকবে এবং কাছাকাছি কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগে থাকলে তা থেকে মুক্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
কন্যা রাশি

অংশীদারি ও যৌথ ব্যবসা আজ এড়িয়ে চলাই ভালো। ব্যবসায় উপার্জন বাড়লেও সঞ্চয় তুলনামূলক কম হবে। বিজ্ঞাপনী চমকে প্রভাবিত হয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। খনিজ ও কৃষিজ দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। তবে অধস্তন কর্মীর ওপর অতিরিক্ত নির্ভরশীল হলে ক্ষতির মুখে পড়তে পারেন।
তুলা রাশি

আজ দৈনন্দিন খরচ বৃদ্ধি পেতে পারে। শৌখিন দ্রব্য কিনতে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে পরিশ্রমের কাঙ্ক্ষিত সুফল পেতে পারেন। ব্যবসায় লাভজনক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জ্ঞাতিশত্রুতায় ক্ষতির আশঙ্কা থাকলেও বাড়ি পরিবর্তনের ভালো যোগ রয়েছে

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের প্রাপ্তির আকাঙ্ক্ষা আজ অপূর্ণ থেকে যেতে পারে। অযাচিত নানা চিন্তায় উদ্বেগ বৃদ্ধি পাবে। আত্মীয়দের শত্রুতায় বিরোধের মুখে পড়তে হতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগ বাড়লেও বিকল্প কোনো পথে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি

আজ কোনো ধরনের ব্যবসায়িক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কাছের বন্ধুর কারণে কোনো সমস্যায় পড়তে পারেন। পেটের বা হজমের গোলযোগ বাড়তে পারে। তবে ব্যবসায় আজ সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শত্রু বৃদ্ধির সম্ভাবনা প্রবল এবং মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ার আশঙ্কা রয়েছে।
মকর রাশি

পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেলেও প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ বিশেষ সুবিধা পেতে পারেন। জ্ঞাতিশত্রুতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষায় বাধা আসার সম্ভাবনা রয়েছে। তবে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা পাকা হতে পারে।
কুম্ভ রাশি

শিল্পী ও অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। নতুন কোনো সৃজনশীল কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। ইমারতি দ্রব্যের ব্যবসা আশানুরূপ হবে। এ ছাড়া উচ্চশিক্ষার ভালো সুযোগ পেতে পারেন এবং ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি

আজ অপ্রত্যাশিত কোনো যোগাযোগ ঘটে যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি বৃদ্ধি পেতে পারে। আজ আধ্যাত্মিক জগতের সান্নিধ্য লাভ করতে পারেন। সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার যোগ আছে। তবে রাজনীতিবিদের সুনাম ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সময়: ১০:৪৪:৩২   ৩ বার পঠিত