শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি মুশফিকুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিলটি পুঙ্খনাপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংশোধিত আকারে সংসদে পাসের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটি সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চীফ হুইপ নূরুল ইসলাম মনি , মঈনুল ইসলাম খান, মোঃ শাহাদাত হোসেন, মোঃ সাইফুল আলম, এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব,বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১০   ৩ বার পঠিত