শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ ধসের ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার করা চীনা নাগরিকের নাম লু হাইতাও। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। নেপালি সেনাবাহিনী আরো জানিয়েছে, ত্রিশূলী নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্পের একই টানেল থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়।
এর আগের দিন ওই টানেল থেকেই দুই নেপালি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছিল।

গত ২৬ আগস্ট হিমালয়ের একটি উপত্যকায় হিমবাহের একটি অংশ ধসে পড়ে। এতে বরফ, পাথর ও কাদার স্রোত নেমে আসে। ভয়াবহ ওই ঘটনায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নদীর উজানে হিমবাহ ধসে পড়ার পর অন্তত ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট টানেলে প্রায় ৯০০ মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৬   ১৪ বার পঠিত