শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : ​জামালপুরের মাদারগঞ্জে ধানক্ষেতে কীটনাশক ছিটানোর সময় সাপের কামড়ে মোতাহার বেপাড়ী (৫০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জোনাইল বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং উপজেলার বানীকুঞ্জ বেপাড়ী পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) মোতাহার হোসেন সকালে নিজ ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

​ব্যবসায়ী মোতাহার হোসেনের এই আকস্মিক মৃত্যুতে জোনাইল বাজার ব্যবসায়ী সমিতি এবং বানীকুঞ্জ বেপাড়ী পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪৯   ৫ বার পঠিত