পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপে জয়ের ধারা ধরে রেখেছে ভারত। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করা পাকিস্তান ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়। জবাবে ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে সহজ জয় নিশ্চিত করে ভারত।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ছিল আশাব্যঞ্জক। মুনিবা আলী ও শাওয়াল জুলফিকার উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করেন। মুনিবা ১৩ রানে ফেরার পরই বদলে যায় ম্যাচের চিত্র। ভারতের শ্রী চারানির ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান।

শাওয়াল দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন। এরপর আর কেউই ইনিংস টেনে নিতে পারেননি। অধিনায়ক ফাতিমা সানাও সাত বল খেলে রানের খাতা খুলতে পারেননি। ভারতের হয়ে চারানি ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। প্রেমা রাওয়াতও ৩ উইকেট শিকার করেন, খরচ করেন ৯ রান। দীপ্তি শর্মা নেন ২ উইকেট।

পাকিস্তানের ৫৫ রান নারী টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

ছোট লক্ষ্য তাড়ায় ভারতও শুরুতে কিছুটা চাপে পড়ে। শেফালি ভার্মা ১২, প্রতিকা রাওয়াল ৪ ও স্মৃতি মান্ধানা ৯ রান করে ফেরেন। তিনজনকেই আউট করেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি হারমানপ্রিত কৌর ও দীপ্তি শর্মা। হারমানপ্রিত অপরাজিত ১৮ এবং দীপ্তি অপরাজিত ১২ রান করে দলকে ৭ উইকেটের জয় এনে দেন।

বাংলাদেশ সময়: ০:০৩:৪১   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ