![]()
তেল-বিদ্যুতের সংকটের কথা বলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ‘বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বর্তমানে তেলসংকট সারা বিশ্বেই চলমান।
এর মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লং মার্চ কর্মসূচি অযৌক্তিক।’
রবিবার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে পাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এত দিন জান্নাতের টিকিট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকা, পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা, বোদা উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫২:৩৯ ৬ বার পঠিত