সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষ মেলা উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী উপ-পরিচালক মাসুম বিল্লাহ, সদর উপজেলার ভূমি কর্মকর্তা আদিত্য পাল, সহকারী কমিশনার দ্বিপান্বীতা দেবী, জেলা ও বিভাগীয় সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন, জেলা রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হকসহ পরিবেশ কর্মী, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য, এ বৃক্ষ মেলা চলবে সপ্তাহব্যাপী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৯   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মিস ওয়ার্ল্ড খেতাব জেতা জোহেইরি মোলা দোমিঙ্গেসের পরিচয় জানেন কি
নাটোরে অভ্যন্তরীণ জলাশয়ে দুই টন মাছের পোনা অবমুক্তকরণ শুরু
সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার
লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী
বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি : সংস্কৃতিমন্ত্রী
নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ