![]()
মিস ওয়ার্ল্ড ২০২৬’ খেতাব অর্জন করেছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শনিবার (৫ সেপ্টেম্বর) সৌন্দর্য প্রতিযোগিতার ৭৫তম আসরের জমকালো অনুষ্ঠিত হয় ভিয়েতনামের ন্যা ট্রাং শহরে। সেখানে একের পর এক ধাপে বিশ্বের ১১১ প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে জোহেইরি মোলা দোমিঙ্গেস জয় লাভ করেন।
মিস ওয়ার্ল্ডের বিজয়ীর খেতাব জেতার পর থেকেই আলোচনায় আছেন জোহেইরি মোলা দোমিঙ্গেস। তিনি একজন পেশাদার মডেল। তবে এটাই কিন্তু মোলার পরিচয় নয়। জোহেইরি মোলা শুধু একজন পেশাদার মডেল নন; তিনি একজন শিক্ষাবিদ, সাংবাদিক, কমিউনিটি অ্যাডভোকেট ও যোগাযোগকর্মী হিসেবেও পরিচিত। ইউনিভার্সিদাদ ইবেরোআমেরিকানা থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি অর্জন করেছেন তিনি।
শিক্ষাক্ষেত্রেও এগিয়ে আছেন মোলা। তিনি ‘ভয়েসেস অব টুমরো’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শিক্ষার সুযোগ তৈরি করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি তিনি ইংরেজিতে সাহিত্য ও সামাজিক বিজ্ঞান পড়ান এবং শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও সামগ্রিক বিকাশে উৎসাহিত করেন।
সাংবাদিক হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে মোলারর। ইউনিভিশন নিউইয়র্কের এক অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে তিনি ডমিনিকান সংস্কৃতি, সামাজিক সমস্যা ও কমিউনিটির নানা বিষয় তুলে ধরেন।
মিস ওয়ার্ল্ড সংস্থার তথ্য অনুযায়ী, জোহেইরির জীবনের মূলমন্ত্র হলো নিজে যে সুযোগটি পেয়ে এগিয়ে যেতে চেয়েছেন, অন্যদেরও সেই সুযোগ করে দেয়া। তার এই জয় ডমিনিকান রিপাবলিকের জন্যও ঐতিহাসিক। ১৯৮২ সালে মারিয়াসেলা আলভারেজের পর ৪৪ বছর পর দেশটি দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ডের মুকুট পেল।
এদিকে স্পেনের এলিজাবেথ রেইনেস প্রথম রানারআপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানারআপ হয়েছেন। থাইল্যান্ডের গত বছরের বিজয়ী ওপাল সুচাতা চুয়াংস্রি জোহেইরির মাথায় নতুন মুকুট পরিয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪১ ৪ বার পঠিত